তাজবীদ লিপি সম্পর্কে

এই প্রজেক্ট কী?

তাজবীদ লিপি একটি ওপেন সোর্স টুল যা আরবি টেক্সট (কোরআন, হাদিস, দুআ) কে তাজবীদের নিয়ম অনুসারে বাংলা ফোনেটিক উচ্চারণে রূপান্তর করে। প্রতিটি অক্ষরে ফন্ট-স্টাইল, আন্ডারলাইন ও রঙ দিয়ে তাজবীদের রুল চিহ্নিত করা হয় - বাংলাদেশের হাফ্‌স আন আসিম কেরাত অনুসারে।

সমর্থিত তাজবীদ রুল

  • ইখফা - গুন্নাহ সহ অসম্পূর্ণ গোপন উচ্চারণ
  • ইদগাম - পরবর্তী অক্ষরে মিশে যাওয়া
  • ইক্বলাব - নূন সাকিন → মীমে রূপান্তর
  • ইযহার - স্পষ্ট উচ্চারণ
  • গুন্নাহ - নাকে ধ্বনি
  • মাদ্দ - টেনে পড়া (তাবী'ঈ, মুত্তাসিল, মুনফাসিল, লাযিম, লীন)
  • ক্বলক্বলাহ - ঝাঁকুনি দিয়ে উচ্চারণ
  • তাফখীম/তারক্বীক্ব - ভারী ও নরম হরফ

কীভাবে কাজ করে?

  1. আরবি টেক্সট ইনপুট নেওয়া হয় (Uthmani/IndoPak যেকোনো এনকোডিং)।
  2. নরমালাইজার টেক্সটকে standard আরবিতে আনে।
  3. ইঞ্জিন প্রতিটি অক্ষর টোকেনাইজ করে তাজবীদ রুল প্রয়োগ করে।
  4. ফন্ট-স্টাইল, আন্ডারলাইন ও রঙ সহ বাংলা ফোনেটিক আউটপুট তৈরি হয়।